Delivery and Return Policy

 ​📦 Digital Ongon - ডেলিভারি, রিটার্ন ও ওয়ারেন্টি পলিসি

​ডিজিটাল অংগন (Digital Ongon) থেকে যেকোনো পণ্য অর্ডার করার পূর্বে কাইন্ডলি আমাদের ডেলিভারি, রিটার্ন এবং ওয়ারেন্টি পলিসিগুলো যত্নসহকারে পড়ে নেওয়ার অনুরোধ রইলো। আমাদের ওয়েবসাইট বা ইনবক্সে অর্ডার করার অর্থ হলো আপনি নিচের শর্তাবলীতে পূর্ণ সম্মত আছেন।

​১. অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি চার্জ

​অগ্রিম পেমেন্ট: ফেক অর্ডার প্রতিরোধ এবং আপনার পার্সেলটি নিশ্চিত করতে ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো অর্ডারের ক্ষেত্রে ন্যূনতম ২০০ টাকা (অথবা সম্পূর্ণ কুরিয়ার চার্জ) অগ্রিম প্রদান করতে হবে। বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর 'ক্যাশ অন ডেলিভারি' (COD) এর মাধ্যমে পরিশোধ করবেন।

​ডেলিভারি চার্জ: ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ১২০ টাকা।

​ডেলিভারি সময়সীমা: অর্ডার নিশ্চিত হওয়ার পর ঢাকার ভিতরে সাধারণত ৩ থেকে ৫ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৫ থেকে ৭ কার্যদিবস সময় লাগতে পারে।

​২. ক্লোজড-বক্স ডেলিভারি পলিসি (অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন)

​বক্স খোলার নিয়ম: আমাদের সকল পার্সেল কুরিয়ারের নিয়ম অনুযায়ী "ক্লোজড বক্স" ডেলিভারি হবে। অর্থাৎ, কুরিয়ার ম্যানের সামনে আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে পার্সেলটি রিসিভ করতে হবে।

​ইনস্ট্যান্ট ট্রায়াল বা রিটার্ন নেই: ডেলিভারি ম্যানের সামনে পণ্য খুলে টেস্ট করা, চার্জ দেওয়া বা ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ নেই (কুরিয়ার এজেন্ট পণ্য টেস্ট করার জন্য অপেক্ষা করবে না)।

​আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক: পার্সেলটি রিসিভ করার পর বাসায় নিয়ে পণ্যটি খোলার সময় অবশ্যই ক্যামেরায় সম্পূর্ণ আনবক্সিং ভিডিও (Unboxing Video) রেকর্ড করতে হবে। প্যাকেজে কোনো কিছু মিসিং থাকলে বা ভুল পণ্য ডেলিভারি হলে এই ভিডিওটি একমাত্র প্রমাণ হিসেবে গণ্য হবে। ভিডিও প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

​৩. ৭ দিনের রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

​পণ্য রিসিভ করার পর যদি তাতে কোনো উৎপাদনগত ত্রুটি (Manufacturing Fault) বা সমস্যা প্রমাণিত হয়, তবে ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে পণ্যটি পরিবর্তন (Exchange) করে নিতে পারবেন।

​প্যাকিংয়ের নিয়ম: পণ্যটি রিটার্ন পাঠানোর সময় মূল বক্স, চার্জার, ম্যানুয়াল এবং সাথে যা যা পেয়েছিলেন—সবকিছু সুন্দরভাবে গুছিয়ে মূল বক্সে রাখতে হবে।

​বক্সের সুরক্ষা: পণ্যের মূল বক্সে সরাসরি কোনো কুরিয়ারের টেপ বা আঠা লাগানো যাবে না। প্রয়োজনে পত্রিকার কাগজ বা অন্য কোনো বাড়তি বক্স দিয়ে তার ওপরে টেপ পেঁচিয়ে পাঠাতে হবে। পণ্য বা মূল বক্স নষ্ট হলে বা পুনরায় বিক্রির উপযোগী (Resellable Condition) না থাকলে রিটার্ন রিকোয়েস্ট বাতিল করা হবে।

​অফিস ডেলিভারি কুরিয়ার: পণ্যটি আমাদের ঠিকানায় পাঠানোর সময় শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার, পাঠাও, রেডেক্স, ই-কুরিয়ার বা স্টিডফাস্ট-এর মতো "অফিস ডেলিভারি" করে এমন কুরিয়ার ব্যবহার করতে হবে। (এস এ পরিবহনে পাঠানো যাবে না)।

​রিপ্লেসমেন্ট সীমা: যেকোনো পণ্য একটি অর্ডারের বিপরীতে সর্বোচ্চ ১ বার পরিবর্তন বা রিপ্লেস করা যাবে।

​৪. যেসকল ক্ষেত্রে রিটার্ন, এক্সচেঞ্জ বা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না:

​পণ্যটিতে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ (ভাঙা, দাগ, স্ক্র্যাচ) বা বার্ন (পুড়ে যাওয়া) হলে।

​পণ্যের বডিতে কোনো আঠা বা দাগ লাগলে এবং প্রডাক্টের মূল প্যাকেট বা মোড়ক সাথে না পাঠালে।

​পণ্যের সাথে থাকা ফ্রি গিফট বা পুরস্কার সামগ্রীর ওপর কোনো ওয়ারেন্টি প্রযোজ্য নয়।

​পণ্যটির সাথে থাকা ব্যাটারি, চার্জার, ক্যাবল বা অ্যাডাপ্টারের ওপর কোনো ওয়ারেন্টি থাকবে না।

​কোনো থার্ড-পার্টি অ্যাপ, সফটওয়্যার বা আপনার নির্দিষ্ট কোনো ডিভাইসের সাথে কম্প্যাটিবিলিটি ইস্যু (যা পণ্যের ডিফল্ট ফিচার নয়)—এমন কারণে পণ্য রিটার্ন বা রিফান্ড হবে না (যদি পণ্যটি অন্য স্ট্যান্ডার্ড ডিভাইসে ঠিকঠাক কাজ করে)।

​পণ্য পছন্দ হয়নি, বা মডেল পরিবর্তন করতে চান—এমন কোনো ব্যক্তিগত কারণে ৭ দিন পর রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে না (সেক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য ওয়ারেন্টি সেবা পাবেন)।

​৫. 💸 কুরিয়ার ফি কে বহন করবে?

​৭ দিনের মধ্যে সমস্যা হলে: পণ্য রিসিভ করার ৭ দিনের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে, পণ্যটি আমাদের সেন্টারে পাঠানোর কুরিয়ার খরচ কাস্টমার/সেলার বহন করবেন। পরবর্তীতে সেটি ঠিক করে বা নতুন পণ্য রিপ্লেস করে সম্পূর্ণ আমাদের নিজেদের খরচে কাস্টমারের ঠিকানায় পুনরায় পাঠিয়ে দেওয়া হবে।

​৭ দিন পর (ওয়ারেন্টি পিরিয়ডে): পণ্যের ৭ দিনের বেশি হয়ে গেলে (যেমন ৩ মাস বা ৬ মাসের ওয়ারেন্টির পণ্য ২ মাস পর নষ্ট হলে) পণ্যটি পাঠানো এবং ফেরত নেওয়ার উভয় পথের (Up-Down) কুরিয়ার খরচ সম্পূর্ণ কাস্টমারকে বহন করতে হবে।

​🛠️ পণ্য রিটার্ন বা ওয়ারেন্টি দাবি করার প্রক্রিয়া:

​আপনার পণ্যে কোনো সমস্যা দেখা দিলে সরাসরি আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের সাপোর্ট টিম সমস্যাটি যাচাই করে আপনাকে একটি "রিটার্ন এপ্রুভাল কোড" প্রদান করবে।

​কোডটি পাওয়ার পর পণ্যটি সুন্দরভাবে প্যাক করে প্যাকেজের ওপরে কলম বা মার্কার দিয়ে কোডটি স্পষ্ট করে লিখে নিচের ঠিকানায় কুরিয়ার করে বুকিং স্লিপটি আমাদের ইনবক্সে শেয়ার করুন:

​পণ্য পাঠানোর ঠিকানা (Digital Ongon - Service & Return Unit):

প্রাপক: Mr. Rasel (Digital Ongon Return Hub)

ঠিকানা: House# 305, Lift-5, Johur Tower, Elephant Road, Dhaka-1205

যোগাযোগ: 01329-669775